সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বগুড়া মোটর মালিক গ্রুপ ও নওগাঁ মোটর শ্রমিক সমিতির নেতাদের দ্বন্দ্বের জের ধরে গতকাল সোমবার রাত সাড়ে ৭টার পর থেকে শহরের ঢাকাগামী যাত্রীবাহী বাসের কাউন্টারগুলো  বন্ধ করে দেওয়া হয়।

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জানান, পূর্বের দ্বন্দ্বের জের ধরে পাঁচ দিন ধরে বগুড়ার বাস মালিকদের ১৫টি বাস আটকে রেখেছেন নওগাঁ শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে দুপক্ষের মধ্যে আলোচনা চলছিল। বিষয়টি নিয়ে সোমবার দুপুরেও রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বগুড়া শহরের একটি রেস্টুরেন্টে জরুরি সভা করে।

সভায় শান্তিপূর্ণ সমঝোতার ব্যাপারে সিদ্ধান্ত হলেও বিকেলে নওগাঁর শ্রমিক নেতারা ঢাকায় বগুড়ার বাস মালিকদের টিকিট কাউন্টার বন্ধ করে দেন। এর প্রতিবাদে রাতেই বগুড়া থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ করে দেন বগুড়ার মালিকরা।

ওই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় শহরের চারমাথায় কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঠনঠনিয়ায় ঢাকা বাস টার্মিনাল ও সাতমাথায় থাকা সব বাসের টিকিট কাউন্টারগুলো।