সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে তরুণীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে তরুণীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে কুমারি সম্পা বালা (২০) নামে এক তরুণীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষন গ্রামে এ ঘটনা ঘটে।

সম্পা বালা বর্ষন গ্রামের প্রভু চন্দ্রের মেয়ে। প্রথমিক ভাবে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্পার পরিবারের সদস্য সুকদেব চন্দ্র জানান, সকালে বাড়ির সবাই আলু ক্ষেতে কাজ করতে গেলে সবার অজান্তে ঘরের তীরের সাথে ওরনা দিয়ে গলায় ফাঁস দেয় সে। আগামী ৩০ শে ফাল্গুন সম্পার বিয়ের তারিখ ছিল। তবে পরিবরের কেউ তার আত্মহত্যার কারণ নিশ্চিত করতে পারেনি।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

স/অ