সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

নন্দীগ্রাম প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের আছমত আলীর ছেলে আব্দুর রহিম (৫০) ও বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জামগ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম ভোলা (৪৫)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নন্দীগ্রাম থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠনো হয়েছে।

এরপূর্বে গত বুধবার দিবাগত রাতে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে থানার ইন্সপেক্টর (তদন্ত) পঞ্চানন্দ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা মহানগরের যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিতের তদের গ্রেপ্তার করে।

নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
স/শ