সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নন্দীগ্রাম প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় বগুড়ার নন্দীগ্রামে শহীদ দিবসও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় দিবসের প্রথম প্রহরে। রাত ১২টা ০১ মিনিটে প্রথমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। এরপর উপজেলা উপজেলা আওয়ামী লীগ, নন্দীগ্রাম থানা, নন্দীগ্রাম প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারমান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহামন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, কৃষি অফিসার মুশিদুল হক প্রমুখ।
পরে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মঝে পুরস্কার বিতরন করেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার।
স/শ