সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

নন্দীগ্রামে বিয়াম ল্যাবরেটরি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও বসন্ত র‌্যালি

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৮১ মিনিট পড়া
নন্দীগ্রামে বিয়াম ল্যাবরেটরি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও বসন্ত র‌্যালি

নন্দীগ্রাম প্রতিনিধি:
জেলার নন্দীগ্রামে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বসন্ত র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গন থেকে বসন্ত বরণ উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, শিক্ষা অফিসার নজরুল ইসলাম, ওসি নাসির উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন কুমার, সদস্য আব্দুুল করিম, ফজলুল হক কাশেম প্রমুখ।

র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এরপর বিয়াম ল্যাবরেটরি স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে পুরস্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স/শ