সদ্য প্রকাশিত
রাজশাহী

জয়পুরহাটের কিডনী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটের কিডনী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট:
জয়পুরহাটের কালাই উপজেলার বিনইল এলাকা থেকে কিডনী পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

 

আটককৃতরা হলো বিনইল গ্রামের আব্দুর রহিমের ছেলে আতিকুর রহমান (৩৮)  এবং একই উপজেলার বাগইল গ্রামের মনছুর রহমানের ছেলে জুয়েল রানা(৩০)।

 
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর হাসান আরাফাত সিল্কসিটি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন থেকে লোভ দেখিয়ে গ্রামের গরীব ও অসহায় লোকদেরকে কিডনী বেচায় সহায়তা করে এবং তারা কিডনী বেচা-কেনার সাথে সক্রিয় ভাবে জড়িত বলেও তিনি জানান।
স/মি