সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
জয়পুরহাট

জয়পুরহাটে ৩ হাজার পিচ ভারতীয় শাড়িসহ আটক ১

নিউজ ডেস্ক২৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
জয়পুরহাটে ৩ হাজার পিচ ভারতীয় শাড়িসহ আটক ১

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পশ্চিম দেবীপুর এলাকার একটি বাড়ি থেকে প্রায় ৩ হাজার পিচ ভারতীয় শাড়ি সহ ওই বাড়ির মালিক বেলাল হোসেনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত বেলাল পশ্চিম দেবীপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ।

 

ডিবি পুলিশের পরিদর্শক মাহফুজার রহমান জানান, পশ্চিম দেবীপুর গ্রামের একটি বাড়িতে বিপুল পরিমান ভারতীয় শাড়ি রাখা আছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ওই বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ওই বাড়িতে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ৩২টি কাপড়ের গাইট পাওয়া যায়। এসব গাইট থেকে প্রায় তিন হাজার পিচ ভারতীয় শাড়ি ও শার্ট পীচ আটক করা হয়।

 
এ সময় বাড়ির মালিক বেলাল হোসেনকেও আটক করা হয়। আটককৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে পুলিশ জানায়।
স/শ