সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

রাজনৈতিক কৌশলের কারণেই সমাবেশ করিনি: রিজভী

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
রাজনৈতিক কৌশলের কারণেই সমাবেশ করিনি: রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক: রাজনৈতিক কৌশলের কারণেই পুলিশের অনুমতি না পাওয়ায় বিএনপি সমাবেশ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, ‘এখানে বিএনপির সাংগঠনিক কোনও দুর্বলতা নেই। আমরা পুলিশের পক্ষ থেকে অনুমতি পাইনি। তাই রাজনৈতিক কৌশলের কারণেই সমাবেশ করিনি। আগামীতে জনগণের পক্ষের কর্মসূচি অব্যাহত থাকবে। খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্রকে মুক্ত করা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে যে সংগ্রাম চলছে, তা অব্যাহত থাকবে।’

শুক্রবার (৫ জানুয়ারি) দলের নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রুহুল কবীর রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপিকে সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামীকাল শনিবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগরীর প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যে গণতন্ত্র হত্যাকারী দল, তার প্রমাণ বিএনপিকে আজকে সমাবেশ করতে বাধা দেওয়া। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে আড়াল করার জন্য বিএনপিকে আজ কর্মসূচি পালন করতে বাধা দেওয়ার নীতি অবলম্বন করেছে সরকার। ভোটারবিহীন সেদিনের নির্বাচন দেশে-বিদেশে কলঙ্কিত নির্বাচন হিসেবে গণ্য হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে স্বীকৃতি মেলেনি বলে এ লজ্জা ঢাকতে বিএনপিসহ বিরোধী দলের কর্মসূচি দমন করতে সরকার নির্মম পন্থা অবলম্বন করছে।’

সারাদেশে বিএনপির কালো পতাকা মিছিলে বাধা দেওয়ার অভিযোগ করে রিজভী বলেন, ‘পুলিশ আমাদের দলের নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। বিভিন্ন জায়গায় দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিচ্ছে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এমরান সালেকীন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রমুখ।

 

বাংলাট্রিবিউন