সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সভা

নিউজ ডেস্ক২৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে সভা

সাপাহার প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় সাপাহার প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন কালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুর রব, বন্ধুসভার সহ-সভাপতি আলীমুজ্জামান কীরণ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নেতাসহ সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে তারা আহত হন।

হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবী জানিয়ে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি তছলিম উদ্দীন ,সহ সভাপতি কামরুল ইসরাম, সম্পাদক ছাদেক উদ্দীন, সাবেক সম্পাদক আ: রহিম , সহসম্পাদক গোলাপ খন্দকার, সাংবাদিক প্রদীপ সাহা, নয়ন বাবু প্রমুখ।

স/আ