সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুমিল্লার লাকসামে মাইক্রোবাস রাস্তার খাদে পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত পৌনে ১২টায় লাকসাম দক্ষিণ বাইপাস ছিলোনিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

লাকসাম থানার ওসি আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, নোয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে লাকসাম বাজার এলাকায় রাস্তার খাদে পড়ে।
সেখান থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসে শিশুর কিছু জিনিসপত্র রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে একটি শিশুও তাদের সঙ্গে ছিল।
মাইক্রোবাসটি যেখানে পড়েছে সেখানে বেশ পানি। রাত আড়াইটার দিকেও সেখানে শিশুর সন্ধান চলছিল।
সূত্র: বিডি নিউজ









