সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

তানোরে ২ শ লিটার মদসহ দুই যুবক আটক

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
তানোরে ২ শ লিটার মদসহ দুই যুবক আটক

তানোর প্রতিনিধি

রাজশাহীর তানোরে দুইশ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে পুলিশে অভিযানে তাদেরকে আটক করা হয়।

তানোর থানার এসআই আবু রায়হান সরদার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তানোর পৌর এলাকার তালন্দ সোমাসপুর ও উপজেলার চিমনা গ্রামের পুলিশ অভিযানে নামে। সোমাসপুর গ্রাম থেকে বুইদা এলাইচ ওরোফে কালুর (৩৮) বাড়ি থেকে একশ আশি লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

অপরদিকে চিমনা গ্রামের আমিনুলের (৩৯) বাড়ি থেকে এসআই সাইফুল বিশ লিটার চোলাই মদসহ তাকে আটক করেন।

তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, ‘আটককৃতদের নামে থানায় মামলা হয়েছে। তাদেরকে আজ দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

স/বি