জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট-পাঁচবিবি সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বিজিবি ব্যাটালিয়নের প্রধান গেটের পাশের রাস্তায় চেকপোস্ট বসিয়ে এসব জব্দ করা হয়।
জয়পুরহাট-৩ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আশরাফ জানান, বুধবার রাতে হিলি থেকে ছেড়ে আসা বনলতা নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাসী চালানো হয়। এ সময় বাসের লকারে থাকা একটি কার্টুন থেকে জিরার পাকেটের নিচে থেকে সাড়ে ৩ কেজি বিস্ফোরক দ্রব্য তৈরীর পাউডার পাওয়া যায়। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি সদস্যরা। পাউডারগুলি পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে বলেও তিনি জানান। তাদের ধারনা এগুলো বিভিন্ন ধরনের বিস্ফোরক দ্রব্য তৈরীতে ব্যবহার করা হত।

জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।
স/অ










