সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

দেশে ফিরেছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
দেশে ফিরেছেন খালেদা জিয়া

সিল্কসিটিনিজ ডেস্ক:

তিন মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার ৫টা ৫মিনিটে তিনি ঢাকা পৌঁছান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার।

লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৫মিনিট) এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে (ইকে-৫৮৬) লন্ডন ত্যাগ করেন।

বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতা-কর্মীদের ঢল নামে বিমানবন্দর সড়কে ও এর আশপাশে।

খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা বিমানবন্দরে উপস্থিত হয়েছেন।

তিন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্যে খালেদা জিয়া ফিরলেন দেশে। ফেরার পর বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না, মঙ্গলবার সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘পরোয়ানা হাতে আসলে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

চিকিৎসার জন্য গত ১৫ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। বড় ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন তিনি। ঈদও করেন সেখানে।

সূত্র: রাইজিংবিডি