সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

আ.লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভা ১৪ অক্টোবর

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
আ.লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভা ১৪ অক্টোবর

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের কার্য নির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
শনিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানিয়েছেন।

জানা গেছে, আগামী সপ্তাহ থেকে আওয়ামী লীগের জোটভুক্ত দলগুলো ইসির সঙ্গে সংলাপে বসবে। এরপর ১৮ অক্টোবর সংলাপে যাবে আওয়ামী লীগ। ইসির সঙ্গে সংলাপে দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হবে সেসব ঠিক করা হবে এই বৈঠকে।

এছাড়া, সাম্প্রতিক রাজনীতি ও প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে।

 

সূত্র: বাংলাট্রিবিউন