সদ্য প্রকাশিত
নওগাঁ

আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ঔষধের দোকান মালিককে জরিমানা

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ঔষধের দোকান মালিককে জরিমানা

আত্রাই প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে মেয়াদ উর্তীণ ও নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার উপজেলার বান্ধাইখাড়া বাজারের বিভিন্ন ঔষুধের দোকানে অভিযান চালানো হয়।

দুপুরে আত্রাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোখলেছুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় জনতা মেডিক্যাল ষ্টোরে মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ঔষধগুলো ধ্বংস করা হয়েছে।

 
এদিকে ভ্রাম্যমান অভিযানের খবর ছরিয়ে পড়লে বেশির ভাগ ঔষধের দোকান বন্ধ করে চলে যায় ঔষধ ব্যবসায়ীরা।
স/শ