সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
মিডিয়ার সংবাদ

সাংবাদিক কাজী সিরাজ আর নেই

নিউজ ডেস্ক১ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
সাংবাদিক কাজী সিরাজ আর নেই

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট কাজী সিরাজ আর নেই।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার বনশ্রীতে নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে কাজী সিরাজের বয়স হয়েছিল ৭০ বছর।

কাজী সিরাজ রাতে নিজ বাসার বাথরুমে পড়ে যান। দ্রুত বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, কাজী সিরাজের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা হবে। প্রেস ক্লাবে জানাজার পর মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখান কাজী বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কাজী সিরাজ দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তিনি বিভিন্ন জাতীয় দৈনিক এ রাজনৈতিক নিবন্ধ লিখতেন। টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রামের দৈনিক কিষানের ঢাকার ব্যুরো প্রধান ছিলেন। তিনি সাপ্তাহিক বিবর্তিনও সম্পাদনা করেন।