সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
রাজশাহী

রাজশাহীতে গ্রেপ্তার দুই জঙ্গির রিমান্ড আবেদন

নিউজ ডেস্ক১৭ আগস্ট ২০১৬৩ মিনিট পড়া
রাজশাহীতে গ্রেপ্তার দুই জঙ্গির রিমান্ড আবেদন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগামারা থেকে আটকের পর সন্ত্রাস দমন আইন মামলায় নতুন জঙ্গি সংগঠন ‘আনসার রাজশাহী’র দুই সদস্যর পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৪ এর বিচারক একরামুল করিমের কাছে এ আবেদন করা হয়। তবে আদালত শুনানির দিন এখনো ধার্য করেনি।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন সিল্কসিটি নিউজকে জানান, মঙ্গলবার রাতে বাগমারার পৃথক দুইটি স্থান থেকে ‘আনসার রাজশাহী’র দুই সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন, উপজেলার শ্রীপুর খামারপাড়া গ্রামের সাইফুল ইসলাম ওরফে টিপুর ছেলে আমিনুল ইসলাম ওরফে রুমি (২৩) ও আবদুর রাজ্জাকের ছেলে এনামুল হক ওরফে সবুজ (২২)। মঙ্গলবার তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আজ বুধবার তাদের রিমান্ডের আবেদন জানানো হয়। রিমান্ডের দিন ধার্য না হলেও আগামী রবি অথবা সোমবার রিমান্ড আবেদনের শুনানি হতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত, সোমবার রাতে জেলার বাগমারা উপজেলা থেকে থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা ও তাদের সহযোগীরা একই উপজেলার এক হিন্দু চিকিৎসককে হত্যার ষড়যন্ত্র করছিল। মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভুঞা।

 

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আটকৃতরা ও তাদের অপর সহযোগীরা রাজশাহীতে ‘আনসার রাজশাহী’ নামের কথিত জঙ্গি সংগঠনের ব্যানারে সংগঠিত হয়ে বাগামারার হিন্দুপাড়া গ্রামের মৃত ধীরেন্দ্রনাথের ছেলে ডাক্তার শ্রী নীরেন্দ্রনাথ সরকারকে (৫৮) হত্যার ষড়যন্ত্র ও চেষ্টা করছিল-এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা ও বাগমারা থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযান চলাকালে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে প্রথমে নিজ বাড়ি থেকে আমিনুলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর রাত সাড়ে তিনটার দিকে বাগমারার রামগুইয়া গ্রামের একটি কলাবাগান থেকে এনামুলকে আটক করা হয়। তার কাছ থেকেও একটি মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাবাবাদে তারা ‘আনসার রাজশাহী’ ব্যানারে সংগঠিত হয়ে চিকিৎসক শ্রী নীরেন্দ্রনাথ সরকারকে হত্যার ষড়যন্ত্রের কথা স্বীকার করেছে। এছাড়া  সারাদেশে হত্যা মানুষকে হত্যা করার পরিকল্পনা ছিল তাদের।

 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুঞা জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে, তারা আবু ইব্রাহিমের নেতৃত্বে ইসলামী শরীয়াহ ভিত্তিক রাষ্ট্র কায়েমের অংশ হিসেবে চিকিৎসক নীরেন্দ্রনাথসহ ওই এলাকার মুক্তমনা মানুষকে হত্যার পরিকল্পনা করছিল। তারা থ্রিমা সফটওয়ার ( Threema Software) এর মাধ্যমে নিজের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন। গ্রেপ্তারকৃত দুজনের স্মার্টফোনেই থ্রিমা সফটওয়্যারটি ইন্সটল পাওয়া যায়। তাদের দুজনের মোবাইলে এই সফটওয়্যারের মাধ্যমে কথোপকথনের যে প্রমাণ পাওয়া গেছে, তা প্রিন্ট করে ৫৮ পৃষ্ঠা হয়েছে।

এ সংক্রান্ত নিউজ
নতুন জঙ্গি সংগঠন ‘আনসার রাজশাহী’র দুইজন আটক
স/মি