সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

‘সরকারের অংশ হয়ে বিরোধী দলে থাকা লজ্জার’

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
‘সরকারের অংশ হয়ে বিরোধী দলে থাকা লজ্জার’

সিল্কসিটিনিgs্ ডেস্ক: সরকারের অংশ হয়ে বিরোধী দলে থাকা হচ্ছে লজ্জার। এটি তাদের নিজেদের জন্যই বিব্রতকর বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বৃহস্পতিবার দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এরশাদ।

তিনি বলেন, ‘আমরা সরকারেও আছি, বিরোধী দলেও আছি। এটি নিয়ে আমাদের নিজেদেরই লজ্জা পেতে হয়। মানুষকে এ বিষয়ে কিছু বলাও যায় না।’

এরশাদ বলেন, ‘প্রধানমন্ত্রী অনুমতি দিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পাটি। তিনি না বলা পর্যন্ত পদত্যাগ করতে পারি না। কারণ তিনি আমাকে তার বিশেষ দূত বানিয়ে সম্মান দিয়েছেন। আমি তাকে পদত্যাগের বিষয়ে বলেছি। আগেই পদত্যাগ করে তাকে অসম্মান করতে চাই না।’

 

 

সূত্র: রাইজিংবিডি