সদ্য প্রকাশিত
বিচিত্র

জিম করতে করতেই মৃত্যু ২২ বছরের যুবকের

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৭১ মিনিট পড়া
জিম করতে করতেই মৃত্যু ২২ বছরের যুবকের

জিম করতে করতেই মৃত্যু হল ২২ বছরের যুবকের। আদতে ভাইজ্যাগের বাসিন্দা বরুণ একবছর আগে হায়দরবাদের ডেল-এ কাজে যোগ দেন। অফিসেই ছিল জিম। সহকর্মীরা জানিয়েছেন, অফিসে শিফট শুরুর বেশ কিছুক্ষণ আগেই চলে আসতেন তিনি। শিফট শুরুর আগে নিয়মিত জিমে যেতেন তিনি।

সেদিনও তাই করেছিলেন। কিন্তু সেদিন ওয়ার্ক আউট শুরু করার পরই আচমকা বুকে ব্যথা অনুভব করেন বরুণ। ঘামতে শুরু করেন। এরপরই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন বরুণ। সঙ্গে সঙ্গেই নিকটবর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিত্সকরা বরুণকে মৃত বলে ঘোষণা করেন।