রাজশাহী

পুঠিয়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব উদ্বোধন

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একযোগে সারা দেশের ২০০১ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা শেখ রাসেল ডিজিটাল ল্যাব গুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পুঠিয়ার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিষ্ঠান গুলো হল, পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ, বিড়ালদহ সৈয়দ করম আলী ফাজিল মাদ্রাসা ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়।
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শনিবার বেলা ১১ টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহাদ উদ্দীন, সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সৈয়দ করম আলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রবি প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল হক জানান, প্রতিটি ল্যাবে রয়েছে ১৭টি ল্যাপটপ,১টি প্রজেক্টর ও ১টি করে প্রিন্টার।
স/শ