চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গরু চোরাচালান দমন ও সীমান্ত বিষয়ে মতবিনিময়

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে গরু চোরাচালান দমন এবং সীমান্তে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন বিষয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

 

শনিবার দুপুর ১২ টার সময় ৯ বিজিবি’র ব্যাটালিয়ন সদর দপ্তরে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এসএম আবু এহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মতিউর রহমান।

 

বক্তব্য রাখেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল হাসান মোর্শেদ,বাখর আলীর বিট মালিক আমানুল্লাহ বিশ্বাস, মাসুদপুর বিট মালিক মো. তরিকুল ইসলাম প্রমুখ।

 

সভায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিট বা খাটালের নিয়ম মেনে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বৈধভাবে গরু আনার জন্য গরু ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। কোন বাংলাদেশী রাখাল সীমান্তের জিরো লাইন অতিক্রম করলে তারই বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে । এসময় সভায় গরু ব্যবসায়ী, বিট মালিক, রাখাল, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স/অ