নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জঙ্গিবাদ-সন্ত্রাস বিরোধী এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় মতিহার থানা আওয়ামী লীগের উদ্যেগে মিজানের মোড়ে এর আয়োজন করা হয়।
সভায় মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভার সঞ্চালনা করেন মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন।
সভায় বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসের কোন ঠাঁই নাই। আমরা ঘরে ঘরে জামায়াত-বিএনপির অপকর্মের চিত্র পৌছিয়ে দিব। যারা আগুন সন্ত্রাসে ব্যর্থ হয়ে চোরাগুপ্তা বোমা হামলা ও সন্ত্রাসী কায়দায় মানুষ জিম্মি করে খুন করছে। বাংলার শান্তি প্রিয় মানুষের বুঝতে বাকী নাই কারা এই ধরনের জঘন্য অপকর্মে লিপ্ত আছে।
বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বেই বাংলার আপামর জনগন এহেন অপকর্ম রুখে দিয়ে রাষ্ট্রের অগ্রযাত্রা অব্যাহত রাখবে।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলম লোটন, সৈয়দ শাহাদত হোসেন, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, নাঈমুল হুদা রানা, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, ত্রান ও সমাজককল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, আইন সম্পাদক মোসাব্বিরুল ইসলাম, কৃষি সম্পাদক জহির উদ্দিন তেতু, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সদস্য আহ্সানুল হক পিন্টু, সিরাজুল ইসলাম, আফসার মাস্টার, ডা: শফিকুর রহমান, মুসফিকুর রহমান হাসনাত, হাবিবুর রহমান বাবু, রবিউল আলম রবি, কৃষক লীগ সভাপতি রহমতুল্লাহ সেলিম, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, নগর ছাত্রলীগ সভাপতি রকি কুমার ঘোষ, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজীব, রাবি ছাত্রলীগ সভাপতি রাঞ্জু হোসেন, রাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক খালেদ হোসেন বিপ্লব সহ অঙ্গ সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স/অ









