রাজশাহীর খবর

সরকারি সফরে আমেরিকা গেছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি

নিউজ ডেস্ক১২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

সরকারি সফরে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক আমেরিকা গেছেন। তাঁর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির আরেক সদস্যও যাচ্ছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোর্শেদা আক্তার জানান, আমেরিকার লাস ভেগাজ শহরের বিখ্যাত হোটেল ক্যালিফোরনিয়ায় অনুষ্ঠিতব্য একটি পোশাক বাণিজ্য মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য দুই সদস্যের একটি দলকে নির্বাচিত করা হয়েছে। এঁরা হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক ও আবুল খায়ের মোহাম্মদ বদিউদ্দিন।

মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য আজ শুক্রবার রাত সাড়ে নয়টায় তাঁরা আমেরিকার উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আর্ন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করবেন। আগামীকাল শনিবার এই মেলা শুরু হয়ে ১৮ আগস্ট চলবে। আমেরিকা থাকাকালীন সময়ে দেশের তৈরি পোশাক শিল্প নিয়ে সেখানে আলোচনা করা হবে। রাতে সাংসদকে বিমানবন্দরে দলের নেতাকর্মী, এনাগ্র“পের কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁদের বিদায় জানান।
সাংসদ এনামুল হক এলাকাবাসী ও দলের নেতাকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

স/অ