সিল্কসিটিনিউজ ডেস্ক: সম্প্রতি এক দম্পতি নিজেদের ‘ভ্যাম্পায়ার দম্পতি’ হিসেবে দাবি করেছেন। তারা নিজেদের ভালোবাসার বন্ধন আরও অটুট রাখতে একে অন্যের রক্ত খেয়ে জীবনযাপন করছেন। সম্পর্ক আরও সুন্দরও মধুময় করতে একে অপরের হাত কেটে নিজেদের রক্ত চুষে খায়। আর তা কিনা সেক্সের থেকেও আরও নাকি আরামদায়ক!
বছর দুই আগে এক ভ্যাম্পায়ার ফেস্টিভ্যালে আলাপ হয় লি এবং টিমের। সেখানে ভয়ঙ্কর প্রেমাসক্ত হয়ে পড়ে এই দম্পতি। সম্পর্ককে উপভোগ করতে ভ্যাম্পায়ারের মতো একে অন্যের রক্ত পান করবেন বলে প্রতিশ্রুতি দেন। ব্যাপারটি হবে পুরো টিভি-সিনেমার মতো একে অন্যের ঘাড় কামড় দিয়ে, আবার কখনও হাত কেটে। আর এভাবেই দিনের পর দিন একে অপরের রক্ত চুষে খাচ্ছেন এই ভ্যাম্পায়ার দম্পতি। আর তাতেই নাকি তাঁরা খুব সুখী। যৌনতা নয়, রক্ত চুষে খেয়েই তাঁরা নাকি নিজেদের সুখ খুঁজে পাচ্ছেন। সূত্র: কলকাতা 24









