রাজশাহীর খবর

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৯

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে বিশেষ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর ৪ থানা ও গোয়েন্দা শাখা পুলিশ এ অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত এ অভিযান চলে।

রাজশাহীর চার থানার মধ্যে বোয়লিয়া থানায় ৫ জন, মতিহার থানায় ৩ জন, রাজপাড়া থানায় ১০ জন ও শাহমুখদম থানায় ১ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামী। আর বাকিরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী।

আটকদের বিভন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান আরএমপির এ মুখপাত্র।

স/আ