রাজশাহীর খবর

রাজশাহীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, রাবি প্রেসক্লাবের প্রতিবাদ

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

সংবাদ প্রকাশের জেরে রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সিল্কসিটিনিউজডটকম-এরসম্পাদক রফিকুল ইসলাম ও খবর ২৪ ঘণ্টা ডটকম-এর চেয়ারম্যান নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে মান হানি মামলা দায়েরের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বুধবার রাতে প্রেসক্লাবের সভাপতি গোলাম রসুল রনি এবং সাধারণ সম্পাদক তাসলিমুল আলম তৌহিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
যৌথ বিবৃতিতে তারা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজশাহীতে কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা করেছেন তাসম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরণের মিথ্যা ও  হয়রানিমূলক মামলা করা থেকে বিরত থাকার আহবান জানান তারা।
বুধবার দুপুরে বহুলবিতর্কিত রাজশাহী জেলা মোটরশ্রমিক নেতা মাহাতাব চৌধুরীর হয়ে রাজশাহীর আদালতে মামলাটি করেন রাজশাহীর মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী।

স/অ