সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

৩ সক্রিয় জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব

নিউজ ডেস্ক৩১ মে ২০১৭১ মিনিট পড়া
৩ সক্রিয় জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাব

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিস্ফোরক দ্রব্য, জিহাদি বই ও বোমা তৈরির সরঞ্জাম-সহ জেএমবির ৩ সক্রিয় সদস্যকে আটক ক‌রে‌ছে র‌্যাব ২। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থে‌কে মঙ্গলবার রা‌তে তা‌দের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মি‌ডিয়া উইং‌য়ের সি‌নিয়র সহকারী প‌রিচালক এএস‌পি মিজানুর রহমান কালের কণ্ঠকে জানান, বুধবার দুপু‌র সাড়ে ১২টার দিকে  আগারগাঁওয়ে র‌্যাব ২ ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ স‌ম্মেল‌নে এ ব্যাপা‌রে বিস্তা‌রিত জানা‌নো হ‌বে। সংবাদ সম্মেলনে ব্রিফ করবেন র‌্যাব ২ এর অধিনায়ক লে. কর্নেল ইফতেখারুল মাহমুদ।