রাজশাহীর খবর

‘সন্ত্রাস, জঙ্গি, দুর্নীতি ও মাদক মুক্ত বাংলাদেশ চাই’ এ দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক১০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

‘সন্ত্রাস, জঙ্গি, দুর্নীতি ও মাদক মুক্ত বাংলাদেশ চাই’ এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় রাজশাহী দারুস সুন্নাহ দাখিল মাদরাসার আয়োজনে বিনোদপুর বাজার ডাঁশমারী এলাকায় নিজ প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২৯ নং ‍ওয়ার্ড কাউন্সিলর শাজাহান আলী ,মাদরাসা সভাপতি ও ২৯ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি সিরাজুল ইসলাম, ২৯ নং ‍ওয়ার্ড সাবেক কাউন্সিলর জাহের হোসেন সুজা, ‍ওয়ার্কাস পার্টির ২৯ নং ওয়ার্ড সম্পাদক মোজাহার আলী , মাদরাসা সুপার রমজান অালী, মাদরাসার শিক্ষক, কর্মচারী ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

স/অ