সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফিরনীটা সাধারণত আতপ কিংবা পোলাও চাল দিয়েই রাঁধা হয়। ঘন দুধের সাথে সুগন্ধী চালের গুঁড়ো, চিনি আর বাদাম- এই তো ফিরনী, তাই না ? এই বাহারের সাথে যদি যোগ হয় গাজরের রূপরঙ, তাহলে তো কথাই নেই। বাহারি এই ফিরনী পরিবেশন করে রীতিমত তাক লাগিয়ে দিতে পারবেন সবাইকে।

উপকরণ :
- পোলাও চাল হাফ কাপ (আধা ভাঙা করা। চাইলে মিহি গুঁড়ো করতে পারেন)
- গাজর বাটা হাফ কাপ (মিহি)
- চিনি স্বাদমত
- দুধ দুই লিটার
- মাওয়া ১/৪ কাপ
- পেস্তা, কাজু ও কাঠ বাদাম চিকন টুকরো করা ১/৪ কাপ
- কিসমিস ১/৪ কাপ
- দারুচিনি ও এলাচ কয়েকটি
- লবণ এক চিমটি
প্রণালী :
- দুধকে জ্বালে বসান। জ্বাল দিয়ে ঘন করুন ।
- চালকে ভিজিয়ে রেখে আধা ভাঙা করে নিন ।
- গাজর হালকা ভাপিয়ে নিয়ে মিহি করে বেটে নিন ।
- দুই লিটার থেকে কমে দুধ দেড় লিটার হলে চাল ও গাজর দিয়ে দিন ।
- চিনি দিন ।
- এবার অল্প আঁচে নেড়ে নেড়ে জ্বাল দিতে থাকুন ।
- এলাচ, দারচিনি ও লবণ দিয়ে দিন ।
- খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় ।
- আরও মিহি ফিরনী চাইলে চাল সেদ্ধ হবার পর ডাল ঘুঁটনি দিয়ে কয়েকবার ঘুটে দেবেন ।
- মাওয়াকে হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিন ।
- ফিরনী প্রায় ঘন হয়ে এলে মাওয়া, বাদাম ও কিসমিস দিয়ে দিন ।
- নেড়ে নেড়ে জ্বাল দিন ।
- কাস্টারড এর মতন গাড় ফিরনী হবে ।
- এবার ছোট ছোট বাটিতে ঢেলে বাদাম দিয়ে সাজিয়ে সেট হতে দিন ।
- ঠাণ্ডা করতে পারেন ফ্রিজেও ।
- ব্যাস, তৈরি আপনার মজাদার গাজরের ফিরনী ।
সূত্র: অনলাইন









