লাইফ স্টাইল

ব্রোকেন গ্লাস জেলি পুডিং

নিউজ ডেস্ক২৬ মে ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এই গরমে একটু ঠাণ্ডা কিছু খেতে সবাই আগ্রহী। আর সেই ঠাণ্ডা খাবারটা যদি পুডিং হয়, তাহলে তো কথাই নেই। অনেক রকমের পুডিং তো খেয়েছেন, আজ রইলো আরও দারুণ একটা পুডিং-এর রেসিপি। এই জেলী পুডিং দেখতে যেমন সুন্দর, তেমনই রান্না করা বা বেক করার একদম ঝামেলা নেই। অল্প কিছু উপাদানে চটজলদি তৈরি করতে পারবেন এই পুডিং আর তাক লাগিয়ে দিতে পারবেন সবাইকে।

 

উপকরণ :

  • ২ চাচামচ জিলেটিন
  • ৫০ গ্রাম ফ্রেশ ক্রিম
  • বিভিন্ন রঙের জেলি পছন্দমত
  • ২০০ মিলি কনডেন্সড মিল্ক

 

প্রণালী :

  • ৫০ মিলি পানিতে জিলেটিন গুলে নিন ।
  • এবার ক্রিমকে সামান্য ফেটিয়ে নিন ও তাতে দুই কাপ ফুটন্ড পানি দিন ।
  • এবার এতে কনডেন্সড মিল্ক মিশিয়ে দিন ।
  • মিশ্রণটি মসৃণ হলে এতে জেলেটিন মিশিয়ে দিন ও টুকরো করে রাখা জেলি দিয়ে দিন ।
  • এরপর আর নাড়ানাড়ি করবেন না ।
  • আলতো কোটে একটি গার্নিশিং বোলে ঢেলে ফ্রিজে রেখে দিন ।
  • পুডিং জমে গেলে বের করে নিন ।
  • আমন্ডের টুকরো ও মোরব্বা দিয়ে গার্নিশ করে পরিবেশন করতে পারেন ।
  • আইস্ক্রিমের সাথেও দারুণ লাগবে ।

সূত্র: অনলাইন