সিল্কসিটিনিউজ ডেস্ক:
আলু এবং সীম দিয়ে চচ্চড়ি খুবই সুস্বাদু এবং জনপ্রিয় খাবার । ঘরে বসে খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন । তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভিন্ন এক স্বাদের সহজ রেসিপি ।

যা যা লাগবে :
- সীম – ২৫০ গ্রাম
- বড় আলু – ২টি
- পিয়াজ কুচি – ৩-৪ টি
- হলুদ,মরিচ,ধনিয়া,জিরা গুড়া – ১/২ চা চামচ করে
- আস্ত কালিজিরা – ১/২ চা চামচ
- শুকনা মরিচ – ২টি
- তেজপাতা – ১টি
- কাচামরিচ – ৮/৯টি
- ধনেপাতা – ইচ্ছা
- তেল/লবন – পরিমাণমতো
যেভাবে করবেন :
- কড়াইয়ে তেল গরম করে কালিজিরা, শুকনামরিচ,তেজপাতা ফোড়ন দিয়ে পিয়াজ অল্প ভেজে নিন ।
- পিয়াজ নরম হলে সামান্য পানি দিয়ে মসলাগুলি কষিয়ে নিন ।
- কষানো হলে সীম-আলু দিয়ে নেড়ে-চেড়ে আচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন ।
- সেদ্ধ হয়ে গেলে কাচামরিচ,ধনেপাতা দিয়ে কিছুক্ষন দমে রেখে নামিয়ে ফেলুন ।
- তারপর পরিবেশন করুন গরম ভাতের সাথে ।
সূত্র: অনলাইন









