সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

রমজানের পরেই সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি

নিউজ ডেস্ক২৫ মে ২০১৭২ মিনিট পড়া
রমজানের পরেই সহায়ক সরকারের রূপরেখা দেবে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক: রমজানের পরেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহায়ক সরকারের রূপরেখা ঘোষণা করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার দুপরে জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা জানান। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তির দাবিতে ওই সমাবেশের আয়োজন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) উদ্দেশ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনের ইসি রোডম্যাপ দিয়েছে। রোডম্যাপ বা রাস্তা কোথায় হয়? সমতল ভূমি থাকলে রাস্তা বানানো সম্ভব হয়। সমান সুযোগ ও সমতল মাঠ তৈরি করতে হবে। আর এজন্য লেভেল প্লিয়ং ফিল্ড থাকবে হবে। এটা না করে আপনি যতই রাস্তা বানান না কেনো সেই রাস্তা নির্মাণ সম্ভব হবে না। রোডম্যাপ ঠিক করুন, আমরা সহযোগিতা করবো।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির বিষয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিরা জানেন না। এই তল্লাশি নাকি গোয়েন্দা সংস্থার পরামর্শ হয়েছে। সরকারের কাছে আমার প্রশ্ন, গোয়েন্দা সংস্থার পরামর্শ আপনাদের জন্য ভালো হয়েছে নাকি খারাপ?’

সরকারের মেয়াদ শেষ হলে তারা এরকম ভুল করে উল্লেখ করে তিনি বলেন, ‘এ ধরনের কাজের মাধ্যমে সরকার তাদের দুর্বলতা প্রকাশ করেছে।’

ডাকসু’র সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, হাবিবুর রহমান হাবিব, হাবিব-উন-নবী-খান সোহেল প্রমুখ।

 

সূত্র: বাংলাট্রিবিউন