লাইফ স্টাইল

কাঁচা আমের জেলি

নিউজ ডেস্ক১৯ মে ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর কাঁচা আম । আর এই আম দিয়ে আপনি তৈরি করতে পারেন জেলি । ভাবছেন কিভাবে ? দেখে নিন আমাদের আজকের রেসিপি মজাদার কাঁচা আমের জেলি ।

 

প্রয়োজনীয় উপকরণ :

  • কাঁচা আম সিদ্ধ করে বাটা ১/২ কেজি
  • চিনি ১/২ কেজি
  • সিরকা ১ কাপ
  • তেজপাতা ১টা

 

প্রস্তুত প্রণালী :

  • তেজপাতা ছাড়া সব উপকরণ এক সঙ্গে সিদ্ধ করে চেলে নিতে হবে ।
  • পিউরি তৈরি হলে তেজপাতা দিয়ে আবার জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত না জেলির মতো তৈরি হবে ।
  • লক্ষ্য রাখতে হবে যাতে নিচে লেগে না যায় ।
  • সব শেষে ঠাণ্ডা করে বয়ামে ভরে নিতে হবে ।
  • ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায় মজাদার কাঁচা আমের জেলি ।

সূত্র: অনলাইন