রাজশাহীর খবর

তানোরে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
তানোরে অটোরিকশা উল্টো চালক সাজ্জাদুল ইসলাম (১৪) নামের একজনরে মৃত্যু হয়েছে। নিহত চালক সাজ্জাদুল ইসলাম (১৯) উপজেলার তানোর পৌর এলাকার বুরুজ গ্রামের মাজেদ আলীর ছেলে।
মঙ্গলবার সকালে দিকে উপজেলার তানোর-রাজশাহী মেইন সড়কের আকচা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকালে নিহত সাজ্জাদুল ইসলাম অটোরিকশা চালিয়ে বাড়িতে ফিরছিলেন পথে উপজেলার আকচা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার সময় অসাবধানতা বশত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে তিনি আহত হন।

পরে তাকে রামেরক ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম সিল্কসিটি নিউজকে জানায়, এ দুর্ঘটনার খবর পাইনি। খোঁজ নিয়ে দেখছি।

স/আ