লাইফ স্টাইল

চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি

নিউজ ডেস্ক১৭ মে ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আমাদের প্রতিদিনের খাবারে ভাতের সাথে সবজি না হলে কি চলে ? কিন্তু সবজি খেতে আমাদের অনেকের রয়েছে অনিহা । আমাদের দেশে সহজলভ্য ও সুলভ মূল্যে পাওয়া যায় এমন একটি সবজি হচ্ছে মিষ্টি কুমড়া । কম বেশি সবাই পছন্দ করে এটি। আর সঙ্গে যদি থাকে চিংড়ি তাহলে তো কথাই নাই। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ- শুনলে জিহ্বায় জল এসে যায় ।

 

উপকরণ :

১. মিষ্টি কুমড়া ২৫০ গ্রাম,

২. চিংড়ি ২০০ গ্রাম,

৩. পেঁয়াজ কুচি ১ কাপ,

৪. হলুদের ও মরিচ গুড়া ১/২ চা-চামচ,

৫. মরিচের গুড়া ১ চা-চামচ,

৬. জিরা গুড়া ১ চা-চামচ,

৭. রসুন বাটা ১ চা- চামুচ,

৮. লবণ পরিমাণমতো,

৯. কাঁচা মরিচ ফালি ৫টি।

 

প্রস্তুত প্রণালী :

  • মিষ্টি কুমড়া ছোট ছোট করে টুকরো করে নিন ।
  • এবার পাত্রে তেল দিন , তেলের মধ্যে চিংড়ি ভেজে নিন ।
  • পেঁয়াজ হাল্কা ভেজে নিন ।
  • ভাজা হয়ে গেলে হলুদ গুঁড়া , মরিচ গুঁড়া , জিরা গুঁড়া ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন ।
  • কষা হয়ে গেলে মিষ্টি কুমড়া দিয়ে ভালো করে কষিয়ে ২ কাপ পানি দিন ।
  • রান্না মোটামুটি হয়ে এলে কাঁচা মরিচ ফালি দিয়ে ঢেকে দিন ।
  • রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন ।

সূত্র: অনলাইন