লাইফ স্টাইল

হোয়াইট সস

নিউজ ডেস্ক১৭ মে ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাস্তা, বেকড ভেজিটেবল, পিৎজা বা চিকেন ফ্রাই —যেটাই খাই না কেন, সস ছাড়া ভালো লাগে না। আর তা যদি হয় হোয়াইট সস তাহলে তো কথাই থাকে না। এটি খেতে ভীষণ সুস্বাদু এবং খাবারকে অনেক বেশি স্পাইসি করে তোলে। অনেকে বাসায় রেস্টুরেন্টের মত মজাদার হোয়াইট সস তৈরি করতে পারেন না । তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম হোয়াইট সস তৈরির পারফেক্ট রেসিপি ।

 

উপকরণ :

  • বাটার ৫ টেবিল চামচ
  • ময়দা ১/২ কাপ
  • দুধ ২ কাপ
  • জয়ফল গুড়া ১/৪ চা চামচ (বেশী হলে তিতে ভাব এসে যাবে)
  • গোল মরিচের গুড়া ১/২ চা চামচ
  • টেষ্টিং সল্ট ১/২ চা চামচ বা কম
  • চিনি ২ চা চামচ
  • লবন ১ চা চামচ (বা লাগলে পরে দেয়া যেতে পারে)

 

প্রণালী :

  • কড়াই গরম হলে তাতে মাখন দিন ।
  • মাখন গলে যাবে লবন দিন ।
  • মাখন গলে গেলে প্রথমে ময়দা দিন । ভাল করে নাড়িয়ে দিন , নাড়ানো থামাবেন না ।
  • আগুন কম থাকবে ।
  • এবার দুধ দিন। নাড়ান ।
  • গোল মরিচের গুড়া এবং জয়ফলের গুড়া দিন। নাড়ুন ।
  • এবার চিনি দিন ।
  • আগুন মাঝারি বা কমে থাকবে । নাড়ান । একটু বুদবুদ উঠলেই আগুন থামিয়ে দিন ।
  • ব্যস হয়ে গেল মজাদার হোয়াইট সস ।

সূত্র: অনলাইন