খেলা

সন্ধ্যায় লড়াইয়ে নামবেন বাকি

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক :

বাংলাদেশ সময় শনিবার ভোরে যখন উদ্বোধনী অনুষ্ঠান হয়, তার আগেই বাংলাদেশের আর্চার শ্যামলী রায়ের র‌্যাঙ্কিং পর্ব সম্পন্ন হয়ে যায়।

সেখান থেকে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সময় ১০ আগস্ট রাতে শেষ ৬৪ এর লড়াইয়ে নামবেন। তার আগে আজ সন্ধ্যায় লড়াইয়ে নামবেন বাংলাদেশি শ্যুটার আব্দুল্লাহেল বাকি।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বে অংশ নেবেন। সেখানে উত্তীর্ণ হতে পারলে রাত ৯টায় অংশ নেবেন মূলপর্বে।

এ ছাড়া ১০ আগস্ট রাতে শ্যামলী রায়, ১১ আগস্ট সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও গলফার সিদ্দকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

১২ আগস্ট ট্রাক এন্ড ফিল্ডে লড়বেন শিরীন আক্তার। একই দিন সাঁতারে প্রতিদ্বন্দ্বিতা করবেন সোনিয়া আক্তার। আর ১৩ তারিখ পুরুষদের ১০০ মিটার দৌড়ের হিটে অংশ নেবেন মেজবাহ আহমেদ।

সূত্র: রাইজিংবিডি