সদ্য প্রকাশিত
জাতীয়

তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের চলতি দায়িত্বে নতুন ৩ এমডি

নিউজ ডেস্ক২৯ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের চলতি দায়িত্বে নতুন ৩ এমডি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিতাস গ্যাস, বাপেক্স ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কম্পানি লিমিটেড (আরপিজিসিএল)—রাষ্ট্রায়ত্ত এই তিন কম্পানির শীর্ষ পদে পরিবর্তন এনেছে পেট্রোবাংলা। তিন কম্পানির এমডিকে পেট্রোবাংলায় বদলি করে তাদের জায়গায় তিন মহাব্যবস্থাপককে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মঙ্গল ও বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে পৃথক অফিস আদেশে জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বলা হয়েছেন।

আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার জায়গায় তিতাসের এমডির দায়িত্ব পেয়েছেন কম্পানির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান।

 

বাপেক্সের এমডি ফজলুল হককেও পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে বাপেক্সের দায়িত্ব পেয়েছেন কম্পানির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন।

আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

তার জায়গায় আরপিজিসিএলের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির।