সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে অস্থিরতা কিছুটা কমে আসা এবং যুক্তরাষ্ট্রের ছুটির কারণে এই ধাতুর দাম বেড়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৭ মিনিটের দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এতে প্রতি আউন্স ৩ হাজার ৬২২ ডলার ৯১ সেন্টে পৌঁছায়। এর আগে বুধবার স্বর্ণের দাম নেমে এসেছিল ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির উচ্চ হার প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় স্বর্ণের দামে বড় পতন হয়েছিল।

 

চলতি সপ্তাহে এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৭ শতাংশ। যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসের ডেলিভারির জন্য স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬২১ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।

ভিটি মার্কেটসের প্রধান কৌশল কর্মকর্তা রস ম্যাক্সওয়েল বলেন, সাম্প্রতিক দরপতনের পর স্বর্ণের দাম স্থিতিশীল হওয়ার চেষ্টা করলেও বিনিয়োগকারীরা এখনো সতর্ক। যুক্তরাষ্ট্রের ছুটির কারণে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রি ও বিভিন্ন সম্পদ থেকে বিনিয়োগ তুলে নেওয়ার প্রবণতা সাময়িকভাবে কমে আসায় স্বর্ণের ওপর বিক্রির চাপও কমতে পারে।

তবে স্বর্ণের দামের পুনরুদ্ধার কতটা স্থায়ী হবে, তা অনেকটাই নির্ভর করবে প্রকৃত সুদের হার, মার্কিন ডলারের অবস্থান এবং বিনিয়োগের প্রবাহের ওপর বলে মনে করেন তিনি।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪৩ ডলার ৪০ সেন্ট, প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩২৩ ডলার ৭৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ৯০১ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে।