সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
জাতীয়

লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে ‘ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড’ পরিচালিত এই দুটি ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে।

সম্প্রতি কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠানটির পরিচালনায় থাকা কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশি ভিসা আবেদন কেন্দ্র দুটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

 

উপ-দূতাবাসের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিদের ৩০ নভেম্বরের পর থেকে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেড পরিচালিত কেন্দ্রগুলোতে কোনো ধরনের ভিসা আবেদন জমা না দেয়ার অনুরোধ করা হয়েছে।

এদিকে বন্ধ হতে যাওয়া কেন্দ্র দুটির পরিবর্তে নতুন কোন প্রতিষ্ঠান ভিসা আবেদন কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন আবেদন কেন্দ্রগুলোর ঠিকানা কোথায় হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। উপ-দূতাবাস জানিয়েছে, নতুন আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা যথাসময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।