সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
অর্থ ও বাণিজ্য

চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৯০০ টাকা।

এর আগে এই খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল ৭ হাজার ১০০ টাকা।

অন্যদিকে ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে, আগে তাদের ন্যূনতম মজুরি ছিল ৮ হাজার ৫২৫ টাকা। এ ছাড়া শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

গত সপ্তাহে চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের নতুন এই মজুরি চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল।

মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডে সহকারী অপারেটরদের মোট মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এতে মূল মজুরি ৬ হাজার টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার টাকা ধরা হয়েছে।

এর বাইরে চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা ও খাদ্য ভাতা বাবদ ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ২ হাজার ৯০০ টাকার ভাতা সব গ্রেডের শ্রমিকেরাই সমান হারে পাবেন।

অন্যান্য গ্রেডের মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মোট মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা এবং চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। তৃতীয় গ্রেডের অপারেটরদের মজুরি ১৫ হাজার ৮৭৫ টাকা ও দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৪৫ টাকা। আর সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক বেতন বেড়ে হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।

এদিকে কর্মচারীদের চারটি গ্রেডের মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ৩ হাজার ৮৩৫ টাকা। শ্রমিকদের মতো কর্মচারীরাও চিকিৎসা, যাতায়াত ও খাদ্য বাবদ মোট ২ হাজার ৯০০ টাকা ভাতা পাবেন। এ ছাড়া তৃতীয় গ্রেডের কর্মচারীদের মোট মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডে ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের কর্মচারীদের মাসিক মজুরি বেড়ে হয়েছে ২০ হাজার ৬০০ টাকা।