সদ্য প্রকাশিত
স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, মহেশপুর সীমান্তে আটক ৫ স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার হবে দুই আদালতে
জাতীয়

স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

নিউজ ডেস্ক২১ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
স্বর্ণার মনে জায়গা পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাদা কাগজে হাতে লেখা ছোট্ট এই চিঠিতে এক প্রেমিকাকে ভুলতে না পারার কথা জানিয়েছেন এক ব্যক্তি। পাশাপাশি আল্লাহর কাছে স্বর্ণার মনে জায়গা করে দেওয়ার প্রার্থনাও করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) সকালে ৪ মাস ২৪ দিন পর পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা এমন একটি চিঠি পাওয়া যায়।

চিঠিতে ওই ব্যক্তি লেখেন, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না! স্বর্ণা। আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন।

আমিন।’—আবেগঘন কথায় লেখা এমন একটি চিঠি পাওয়া গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে।

চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে কারো প্রতি গভীর টান, আবেগ আর মনের একান্ত আকাঙ্ক্ষা। বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি দানবাক্সে প্রায়ই পাওয়া যায় মানুষের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা এমন শত শত চিঠি।

পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা আর না-বলা কথার প্রকাশ। স্বর্ণাকে পাওয়ার আকুতি জানিয়ে লেখা এই চিঠিও যেন তেমনই এক অনুভূতির নিদর্শন।