সদ্য প্রকাশিত
পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
জাতীয়

কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পোশাক শ্রমিকরা কাজে যোগ না দিলে রবিবার (১৫ নভেম্বর) থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন মালিকেরা। এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

অর্থাৎ, কাজ না করলে মজুরিও দেওয়া হবে না।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএ ও নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এর আগে সকালে দুই সংগঠনের যৌথ মতবিনিময়সভায় এক হাজারের বেশি পোশাক কারখানার মালিক অংশ নেন।

সংবাদ সম্মেলনে মাহমুদ হাসান খান বলেন, সাভার, আশুলিয়া ও গাজীপুরে ইতিমধ্যে ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া শ্রমিকদের বিক্ষোভের কারণে ৯২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। আগামীকাল রবিবার যেসব কারখানায় উৎপাদন চালানো সম্ভব হবে না, সেগুলো চাইলে একই ধারায় বন্ধ রাখতে পারবে।

বিজিএমইএ সভাপতি আরো বলেন, আগামী সোমবার মজুরি বোর্ডের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে।

তবে শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি অব্যাহত থাকলে মজুরি বোর্ডের আলোচনায় অংশ নেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে শুক্রবার (১৩ নভেম্বর) পাঁচটি শ্রমিক সংগঠনের জোট এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রমিকদের ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।

শ্রমিকনেতারা বলেন, ন্যায্য মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। এ প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কর্মকাণ্ডে শ্রমিকদের যুক্ত হওয়া উচিত নয়। একই সঙ্গে উসকানি ও অপতৎপরতা থেকেও বিরত থাকার আহ্বান জানান তারা।

মজুরি বোর্ডকে আলোচনার সুযোগ দিতে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানিয়ে শ্রমিকনেতারা বলেন, মালিকদেরও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খোলা রাখতে হবে। বর্তমানে দু-একটি এলাকায় শ্রমিক আন্দোলন চললেও আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব।

পোশাক শ্রমিকেরা ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন। আগামী সোমবার বোর্ডের তৃতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

মজুরি বোর্ডের কার্যক্রম শুরুর পর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কিছুটা কমলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এ অবস্থায় মালিকদের কারখানা বন্ধের ঘোষণায় পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি ও কর্মসংস্থান নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।