সদ্য প্রকাশিত
৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের পেছনের অংশ চুরি দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন: রাষ্ট্রপতি এই মুহূর্তেই ইরানে ফের সামরিক অভিযান শুরু করতে পারি : ট্রাম্প ০ রানে ৩ উইকেট, ভারতের লজ্জার রেকর্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে বদলে যাচ্ছে তুরস্কের কৃষিব্যবস্থা পাকিস্তানে ৪৮ ঘণ্টায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৭৪ মাইক্রোসফটের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভ্রাট, গ্রাহকদের ভোগান্তি তাইওয়ানকে চীনের সঙ্গে এক হতেই হবে: চীনের প্রেসিডেন্ট প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী
তথ্যপ্রযুক্তি

১৩ বছরের মধ্যে বড় সংকটে ক্যানভা, ২২ শতাংশ কর্মী ছাঁটাই

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৬২ মিনিট পড়া
১৩ বছরের মধ্যে বড় সংকটে ক্যানভা, ২২ শতাংশ কর্মী ছাঁটাই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রতিষ্ঠার ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে বিশ্বখ্যাত গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার উচ্চ ব্যয় এবং ব্যাবসায়িক গতি শ্লথ হয়ে পড়ায় বড় ধরনের পুনর্গঠন ও কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির মোট কর্মীর ২২ শতাংশ অর্থাৎ ১ হাজার ২৭১ জন কর্মী চাকরি হারাচ্ছেন বা তাদের কর্মস্থল পরিবর্তন হতে যাচ্ছে। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

বুধবার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় ক্যানভার সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেলানি পারকিন্স বলেন, ‘এটি ক্যানভার ১৩ বছরের ইতিহাসে নিঃসন্দেহে সবচেয়ে কঠিন মুহূর্ত। আমাদের কিছু কর্মীর কাজের ধরণে পরিবর্তন আসবে এবং তাদের কেন্দ্রীয় হাবে স্থানান্তরিত হতে বলা হবে।

তবে দুঃখজনক হলেও সত্যি, আমাদের অনেক সহকর্মীকে বিদায় জানাতে হচ্ছে।’

গত এক দশকে চলতি বছরেই প্রথম ক্যানভার প্রবৃদ্ধি ধীরগতির হয়ে পড়েছে। বিশ্বের ৩৭টি দেশে ক্যানভার কার্যক্রম ছড়িয়ে থাকলেও এখন সিডনিকে প্রোডাক্ট টিমের মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি আগামী বছর থেকে দূর থেকে বা হাইব্রিড মডেলে কাজ করা কর্মীদের সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন অফিসে এসে কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন পণ্য চালুর পেছনে এআই সংক্রান্ত অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় ক্যানভার দুই প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান—‘ব্ল্যাকবার্ড ভেঞ্চার্স’ ও ‘এয়ারট্রি’ কোম্পানিটির বাজার মূল্যায়ন কমিয়ে দিয়েছে। গত বছরের শেষ দিকে প্রতিষ্ঠানটির মূল্যায়ন যেখানে প্রায় ৬ হাজার কোটি অস্ট্রেলীয় ডলার ছিল, তা কমে দাঁড়ায় ৪ হাজার ৯০০ কোটি ডলারে।

 

উল্লেখ্য, কারিগরি জ্ঞান ছাড়াই যেন সাধারণ ব্যবহারকারীরা সহজে পোস্টার, কার্ড বা প্রেজেন্টেশন ডিজাইন করতে পারেন, সেই উদ্দেশ্যে ২০১৩ সালে ক্যানভা প্রতিষ্ঠা করেছিলেন মেলানি পারকিন্স।