সিল্কসিটিনিউ ডেস্ক:
গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কোনাবাড়ি ও কাশিমপুরে সীমান্তবর্তী তালতলা এলাকার একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে ভোগড়া মডার্ণ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।









