জাতীয়

রাজধানীতে পুলিশের অভিযানে আটক ৫৪৭

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউ ডেস্ক:

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৪৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৬৮টি মামলা করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

 

 

তিনি বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪৯ জন, ওয়ারী বিভাগ ৭০ জন, মতিঝিল বিভাগ ৫৬ জন, তেজগাঁও বিভাগ ৭৪ জন, মিরপুর বিভাগ ১৬৯ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪২ জন, গোয়েন্দা বিভাগ ২৪ ও এসআরইউ ১ জনকে আটক করেছে।

 

 

অভিযানে ৬২ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ৩৫ হাজার ৮১০ পিস ইয়াবা, ২২৪ বোতল WINCEREX, ১২৬ বোতল ফেনসিডিল ও ৬ হাজার ৯৬০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।