রাজশাহী

রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের মৃত্যু

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া
স্বাজনদের আহাজারী

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় জিয়ারুল ইসলাম (৪৫) নামের এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে পবা উপজেলার খড়খড়ি কমলাপুরে এই ঘটনা ঘটে। নিহত জিয়ারুল মৃত ওসমান আলী। তার খড়খড়িতে বাঁশের তৈরি আসবাবপত্র বিক্রির  দোকান রয়েছে।
জানা গেছে- নিহত জিয়ারুল ইসলাম ও অভিযুক্ত মিনারুল সম্পর্কে চাচাতো ভাই। তাদের পূর্ব পুরুষদের মধ্যে দীর্ঘ ৪০ বছর ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এনিয়ে উভয়পক্ষের মধ্যে একাধিক বার মারামারি ঘটনাও ঘটেছে। এনিয়ে মামলাও চলমান রয়েছে। সবশেষ রোববার মিনারুল একজন ক্রেতাকে নিয়ে একই এলাকায় জমি বিক্রির জন্য দেখাতে নিয়ে যায়। বিষয়টা জানতে পারে জিয়ারুল পক্ষ। এরপরে উভয় পক্ষই একেঅপরে মারামরিতে জড়িয়ে যায়। এক পর্যায়ে জিয়ারুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে নওদাপাড়া ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শারীরিক পরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়। আর মিনারুল আহত অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এনিয়ে অভিযুক্ত মিনারুলের পরিবার জানায়- জিয়ারুকলে মারধর করা হয়নি। তার হৃদযন্ত্রের ক্রীয়া (স্ট্রোক) বন্ধ হয়ে মৃত্যু হয়েছে।
এ বিষয়ে নগরীর চন্দ্রীমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন- বিষয়টা তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
স/আ