সিল্কসিটিনিউজ ডেস্ক:
আবুধাবি টেস্টের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন মুশফিকুর রহিম। টেস্ট ক্যারিয়ারের ৩০তম ফিফটি ছুঁয়ে আফগানিস্তাকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার চেষ্টায় মুশফিক।
তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানিস্তান করে ২৪০ রান। আজ তৃতীয় দিনের প্রথম সেশনে হাসান মাহমুদের হ্যাটট্রিকে মুখ থুবড়ে পড়ে আফগান ব্যাটিং লাইন আপ। অধিনায়ক রহমত শাহ সেঞ্চুরি পেলেও তাকে কেউ সঙ্গ দিতে পারেননি।

ফলে প্রথম ইনিংসে ১০৬ রানের লিড নেয় বাংলাদেশ।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে আজ ৫৩ রানে শুরুর তিন ব্যাটারকে হারায়। তবে এরপর থেকে আফগান বোলারদের ভালোভাবেই সামাল দিচ্ছেন মুশফিক ও শান্ত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান; লিড পেরিয়েছে ২৫০।
মুশফিক ৬০ ও শান্ত ৩৩ রানে অপরাজিত আছেন।










