সদ্য প্রকাশিত
খেলা

হামজার জন্মদিনে বাংলাদেশের শোচনীয় হার

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া
হামজার জন্মদিনে বাংলাদেশের শোচনীয় হার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্দোনেশিয়া ৯-২ বাংলাদেশ

দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর জন্মদিন আজ। সতীর্থরা দারুণ ফুটবল খেলে বিশেষ দিনটা স্মরণীয় করে রাখবেন, হামজা নিশ্চয় এমনটাই চেয়েছিলেন।

কিন্তু বাংলাদেশ দল যে বাজে ফুটবল খেলল, তাতে হামজা দ্রুত আজকের দিনটা ভুলে যেতে চাইবেন।
ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। এ জয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে ইন্দোনেশিয়া।

এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম বড় হার।

এর আগেও তিনবার ৯ গোল খেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরানের বিপক্ষে ৯-০ গোলে হেরেছিল। এ ছাড়া ১৯৭৫ সালে হংকংয়ের কাছে হেরেছিল ৯-১ গোলে।
জার্কাতার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া।

মিচেল লি বেকার একাই করেন চার গোল। তাতে নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের শঙ্কা নিয়ে বাংলাদেশ দলকে বিরতিতে যেতে হয়।
দ্বিতীয়ার্ধে রক্ষণভাগ কিছুটা ভালো করায় আর কোনো গোল না খেয়েই ম্যাচ শেষ করতে যাচ্ছিল বাংলাদেশ। কিন্তু ৯০ মিনিট থেকে যোগ করা সময়ের সপ্তম মিনিটের মধ্যে আরো তিন গোল করে ইন্দোনেশিয়া।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি বলতে দুটি গোল—৩৬ মিনিটে শাহরিয়ার ইমন আর যোগ করা সময়ে ইংল্যান্ড প্রবাসী ফারহান আলী ওয়াহিদের গোলে আরেকবার সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা থেকে রক্ষা পায় লাল-সবুজের দল।