রাজশাহীর খবর

৮ মাদক মামলা বিচারাধীন, ফের ইয়াবাসহ গ্রেপ্তার সিরাজগঞ্জের নাসিম

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:


সিরাজগঞ্জের কামারখন্দে ১২০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ২০ টাকাসহ নাসিম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার চৌবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাসিম চৌবাড়ি গ্রামের আব্দুল মতিনের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নাসিমের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

 

সূত্র: ঢাকা পোস্ট